শিরোনাম

কিম জং উন মারা গেছেন!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারা গেছেন বলে দাবি করেছে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত স্যাটেলাইট টিভি চ্যানেল এইচকেএস টিভি। তবে অন্য কোনো গণমাধ্যম থেকে এমন খবর পাওয়া যায়নি। এমনকি টিভি চ্যানেলটির উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে কিমের মৃত্যু নিয়ে একটি পোস্টও দিয়েছেন।
ওয়েইবোতে উপ-পরিচালকের ৫০ লাখেরও বেশি অনুসারী থাকায় এই খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে হংকং ব্রডকাস্ট নেটওয়ার্ক এই খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে। কিমের মৃত্যুর বিষয়টি গুজব বলে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া, আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম এখনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কিম জন উনকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে দেশটিতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন। গতবছরের আগস্ট থেকেই কিম হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সমস্যা প্রকট হলে চলতি মাসে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই উত্তর কোরিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করা ওই প্রতিনিধি দল তাদের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানান। গত শুক্রবার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পায়নি রয়টার্স। এমনকি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে গত সপ্তাহে এক প্রতিবেদনে ১২ই এপ্রিল তার কার্ডিওভাসকুলারের অস্ত্রোপচারের খবর দেয়।
অপরদিকে বেইজিং সমর্থিত হংকং স্যাটেলাইট টেলিভিশনের সহকারী পরিচালক দাবি করেন, কিম জং উন মারা গেছেন। তিনি এই খবরের পেছনে ‘খুব নিশ্চিত সূত্রের’ বরাত দেন। তার এমন পোস্ট চীনের জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ উইবোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে হংকং ব্রডকাস্ট নেটওয়ার্ক এই খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে গত সপ্তাহে এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত ১২ এপ্রিল কার্ডিওভাসকুলারের অস্ত্রোপচার করেছেন বলে খবর দেয়। উত্তর কোরিয়ার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে কিমের অসুস্থতার এই খবর দেয় ডেইলি এনকে। তবে পরে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিমের আশঙ্কাজনক অবস্থার খবর প্রকাশ পায়।
জাপানি সংবাদমাধ্যম সুখান গেন্দাই, কিমের হার্ট অপারেশনের বিস্তারিত জানিয়ে বলছে, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা কিম জং উনকে অজ্ঞান করেননি। আর অপারেশনের সময় তিনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। তাই কারণে অপারেশনে বিলম্বিত হওয়ার এক পর্যায়ে অচেতন অবস্থায় চলে যান কিম।
কিমের স্বাস্থ্যের অবনতি গুঞ্জন চাউর হলেও উত্তর কোরিয়ার কোনো রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ ও রাষ্ট্রায়ত্ত দৈনিক রোদং সিনমুন, কিম জং উন কোথায় আছেন কিংবা তার শারীরিক অবস্থা এখন কেমন এ নিয়ে সংবাদ প্রকাশ করেনি।

No comments