শিরোনাম

পাটুরিয়া ঘাটে পোশাকশ্রমিকদের ঢল

রাজধানী ঢাকাসহ আশপাশের পোশাক কারখানায় যোগ দিতে কয়েকদিন ধরেই রাজধানীতে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বহু কর্মমুখী শ্রমিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পাটুরিয়া ঘাট হয়ে তারা ঢাকায় ফিরছেন।
সুরক্ষা সামগ্রী ছাড়া মৃত্যুঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, রিকশাভ্যান ও পায়ে হেঁটে কর্মস্থলের ফিরতে শুরু করেছেন তারা।
এদিকে সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে নিষিদ্ধ যানবাহন যোগে যাতায়াত করতে দেখা গেছে তাদের।
ঢাকা ফেরত কর্মজীবীরা বলছেন, মালিকপক্ষ ও বিজিএমইএর মধ্যে সমন্বয়হীনতার কারণে কর্মজীবীদের নানা ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে।
এছাড়া ঢাকায় ভাড়া বাসার বাড়িওয়ালারা চাপ দিচ্ছে বাসা ভাড়া দেয়ার জন্য। বাধ্য হয়েই তাদের ঢাকায় আসতে হচ্ছে। পাটুরিয়ায় ৪টি ফেরি দিয়ে অত্যাবশকীয় পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে প্রতিটি ফেরিতে করে শতশত পোষাক শ্রমিকরা পাড় হচ্ছেন।

No comments