মারা গেলেন উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ
অনুশীলনীর সময় আহত হয়ে প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি
হাসপাতালে ইন্তেকাল করেছেন উশু খেলোয়াড় ওবায়দুল্লাহ। মঙ্গলবার রাতে তিনি
মারা যান বলে জানিয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল
হোসেন।
তিনি জানান, ‘২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে একটি অনিবন্ধিত ক্লাবের হয়ে অনুশীলনের সময় গুরত্ব আহত হয়েছিলেন তিনি। তাতে তার ঘাড়ের রগ ছিড়ে প্যারালাইসিস হয়ে যায়। কয়েকটি হাসপাতালে নিয়ে তার ঘাড়ে চারবার অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু তাকে ভালো করা সম্ভব হয়নি।’
২৩ বছর বয়সী এই উশু খেলোয়াড়ের বাড়ি জামালপুরে। মঙ্গলবার রাতেই ওবায়দুল্লাহর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওবায়দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ উশু ফেডারেশন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ তাদের জিমন্যাসিয়ামে অনিবন্ধিত কোন ক্লাবকে যেন উশু অনুশীলন করতে না দেয় তার ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছে উশু ফেডারেশন।
‘উশু পুরোপুর শরীরী খেলা। এখানে আহত হওয়ার ঝুঁকি বেশি। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছি যাতে ফেডারেশনের অনিবন্ধিত কোন ক্লাবকে তাদের জিমন্যাসিয়ামে অনুশীলনের অনুমতি না দেয়। আমরা আগামীতে উশু খেলোয়াড়দের জীবন বীমার অধীনে আনার পরিকল্পনাও করছি’- বলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

No comments