বন্দরে ৭ দোকান মালিককে জরিমানা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার বন্দরের বিভিন্ন হাট ও বাজারে
অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার আইনে ৭ দোকান
মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা
শুক্লা সরকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব
দেন। সেনাবাহিনীর সদস্য অভিযানের সময় উপস্থিত ছিলেন। বন্দর উপজেলা নির্বাহী
কর্মকর্তা শুক্লা সরকার জানান, গতকাল শুক্রবার বন্দরের বিভিন্ন হাট ও
বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌরাপাড়া
সোমবারিয়া হাট ও বাজারের ২ মুদি দোকানের মালিকসহ নবীগঞ্জ বাজার ও বাবুপাড়া
বাজারের ৭ দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ১৭ হাজার টাকা জরিমানা করা
হয়।



No comments