করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেইঃ ওবায়দুল কাদের
[২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন,
ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।
[৩] তিনি বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসীকতার
পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। এই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার
বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। সবার সম্মিলিত প্রয়াসে
অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।
[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস হারানোর কোনো কারন নেই। আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব।
[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বিষয়ে
টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে
সম্পৃক্ত করা হয়েছে।
[৬] মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
[৭] শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।



No comments