শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৪ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ৩টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে তাদের নমুনার রিপোর্ট আসে।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশনে নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩ জনের করোনায় শনাক্ত হয়। এরমধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন। জেলার আইসোলেশন কেন্দ্রে ২১ জন আছেন। এখন পর্যন্ত এক হাজার ৩২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট পাওয়া গেছে ৯৭৯ জনের।

No comments