শিরোনাম

কুড়িগ্রাম পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় ও সহযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার অসহায় পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ। তৃতীয় ধাপে এবার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা করছেন।
এ কার্যক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার উলিপুর ও চিলমারীর হতদরিদ্র বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ, এবং হিন্দু সম্প্রদায়সহ নৈশপ্রহরীদের ১৫০পরিবারে মাঝে উলিপুর সার্কেল বি অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান নিজের তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দেন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সকলকে বাড়িতে থাকার আহ্বান জানান ।
বুধবার রাতে চিলমারী থানার বিভিন্ন বাজারের নৈশপ্রহরী, কর্মহীন শ্রমজীবী ও বিধবা মায়েদের হাতে মানবিক পুলিশ সুপারের পাঠানো খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি-সার্কেল আল মাহমুদ হাসান।
তিনি জানান, পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সব থেকে অসহায়, বিধবা, বৃদ্ধ পিতা, স্বামী পরিত্যাক্তা সন্তানদের জননী, প্রতিবন্ধী, কর্মহীন পরিবার, সামান্য নামমাত্র বেতনে রাত জেগে পুলিশ ও জনগণের সহযোগী নৈশপ্রহরী এমন দুস্থ অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের সীমিত অর্থায়নে সকলের কাছে জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। তারপরও বিপর্যয় রোধে আমরা আমাদের সবটুকু দিয়ে হলেও জনগণের পাশে থাকবো।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, করোনা দুর্যোগে জেলা পুলিশের মানবিক সাহায্যের অংশ হিসেবে রমজানে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ চলছে। ইতোমধ্যে সদর থানার ২৫০ পরিবারকে এসএমএস এবং মেসেঞ্জারে পাঠানো তথ্যের ভিত্তিতে ও স্বেচ্ছাসেবক এবং গ্রাম পুলিশদের কাছে তথ্যের যাচাই বাছাইয়ে অগ্রাধিকার পায় তেমন বিবেচনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

No comments