শিরোনাম

আড়াইহাজারে পুঁজি হারিয়ে দিশেহারা পোল্ট্রি খামারিরা

আড়াইহাজার উপজেলায় বিভিন্ন এলাকায় ১৫ বছরের ব্যবধানে বিপুল সংখ্যক ছোট বড় পোল্ট্রি খামার গড়ে উঠেছে। এসব খামারে কক, ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করা হচ্ছে। এর মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় চাহিদা মিঠিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে।
তবে (কোভিড-১৯) করোনাভাইরাস প্রাদুর্ভাবে থমকে গেছে খামারিদের মধ্যে অনেকের আয়ের পথ। স্থানীয় বাজারগুলোতে মুরগির চাহিদা আগের তুলনায় কমেছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। পাশাপাশি অনেক খামারে রোগ আক্রান্ত হয়ে মুরগি মরে যাচ্ছে।

No comments