শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩৮

দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিল। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বুধবার ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ৬টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।

No comments