শিরোনাম

শহরের উদ্দেশ্যে ছুটছে শ্রমজীবী মানুষ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও শ্রমজীবী মানুষের ভিড় দেখা গেছে। তারা করোনাভাইরাসের মহামারিতে কোন সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছেন।
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও (৩০ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়। তবে গণপরিবহন বন্ধ থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে তারা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বেশি ভাড়া দিয়েই বিভিন্ন ধরনের ছোট ছোট যানবাহনে করে তারা গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জানান, অনেক মানুষ সকাল থেকে ফেরি পার হয়েছেন। ফেরিতে করে তাদের নদী পার হতে দেখা গেছে। তাদের বেশিরভাগই শ্রমজীবী।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বলেন, ‘এ রুটে এখন ছয়টি ফেরি চলছে। তবে ফেরিতে খুব বেশি মানুষ পার হচ্ছেন না।’
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ‘গণপরিবহন না থাকায় শ্রমজীবী মানুষের বেশ ভোগান্তি হচ্ছে। তারা মিশুক, সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছেন। তবে এসব যানবাহন এক্সপ্রেসওয়েতে চলতে পারে না। অনেক পথ ঘুরে তারা ঢাকার কাছাকাছি যায়। সেখান থেকে বাহন পাল্টে তারা তাদের গন্তব্যে রওনা দেন।

No comments