শিরোনাম

করোনায় একসঙ্গে কাজ করবে শেখ হাসিনাকে মোদি

বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ মিলে একসঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংকট মোকাবিলায় উভয় দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে টেলিফোনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, ফোনে দুই নেতা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর প্রভাব মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করার ব্যাপারে উভয়ে সম্মত হন। দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দেন বলে জানান প্রেস সচিব।
এর আগে গত মার্চে করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানরা সমর্থন জানান।

No comments