শিরোনাম

বাদ পড়লেন খাজা-স্টয়নিসসহ ৬ জন

২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার কেন্দ্রীয় যুক্তি থেকে বাদ পড়লেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ব্যাটসম্যান উসমান খাজা।
করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আর্থিক সংকটে ভুগছিলেন। আশা করা হচ্ছে, এ চুক্তি ঘোষণার মাধ্যমে বোর্ডের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হবে। অনুমেয়ভাবেই ব্যাপক রদবদল এসেছে অস্ট্রেলিয়ার নতুন চুক্তিতে। পুরুষ ক্রিকেটে বদলে গেছে ৬ জনের নাম। অর্থাৎ ছয়জন বাদ পড়ে জায়গা দিয়েছেন নতুন ছয়জনকে। নারী ক্রিকেটে বাদ পড়েছেন দুইজন, এসেছেন অন্য তিনজন।
পুরুষ ক্রিকেটে বাদ পড়া ৬ জন হলেন নাথান কাউল্টার নাইল, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, শন মার্শ ও মার্কাস স্টয়নিস। তাদের জায়গায় এসেছেন মার্নাস লাবুশেন, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, জো বার্নস, অ্যাশটন অ্যাগার ও কেন রিচার্ডসন। অন্যদিকে নারী ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়েছেন দুই টপঅর্ডার নিকোল বোল্টন ও এলিস ভিলানি। চুক্তিতে জাইয়া করে নিয়েছেন ফাস্ট বোলার টায়লা লিমিঙ্ক ও দুই অলরাউন্ডার তাহিয়া ম্যাকগ্রা এবং অ্যানাবেল সাদারল্যান্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা (পুরুষ)
অ্যাশটন অ্যাগার, জো বার্নস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

No comments