শিরোনাম

স্বামীকে খুশি করতে যা করেন রানী মুখার্জি

রানী মুখার্জি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি দর্শকদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা লাভ করেছেন। সমস্ত অভিনেত্রীদের একটি আবশ্যক বিষয় হলো তাদের সাজগোজ। কাজের জন্য সব সময় সেজে ফিটফাট রাখতেই হয় নিজেদের। কিন্তু রানী মুখার্জির গল্পটা একটু আলাদা।
একটি গণমাধ্যমের কাছে তিনি বলেন, তার জীবন অন্যান্য অভিনেত্রীর মতো নয়। তিনি অভিনয়ের জন্য যতো না সাজগোজ করেন তার থেকে বেশি করেন নিজের স্বামীর জন্য। বাড়িতে থাকার সময় তিনি বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন। সারাদিন আর বাকি মহিলাদের মত সাধারণ ভাবেই থাকেন।
তিনি বলেন তার কাজ নিয়ে কোনো চাপ নেই। বরং তার স্বামীকে নিয়ে তিনি বেশি চাপে থাকেন। তার স্বামী আদিত্য চোপড়া। তিনি খুব সহজ মানুষ যে নন সেটা রানীর কথা শুনেই বোঝা যায়। রানীর সমস্ত কাজ ক্যামেরার সামনে হলেও ক্যামেরার সামনে আসতে একদম রাজি নন তার স্বামী।
ক্যামেরার সামনে আসা নিয়ে তার প্রবল আপত্তি। আদিত্য চোপড়া যেমন নিজে ক্যামেরার সামনে আসেন না তেমন তিনি পছন্দ করেন না যে তাদের একমাত্র কন্যা আদিরা ক্যামেরার সামনে আসুক। রানী মুখার্জি কিন্তু যেমন ভালো অভিনেত্রী তার থেকেও ভালো স্ত্রী তিনি।
সংসার সুখের রাখতে আর স্বামীকে খুশি রাখতে অনেক কিছু করে থাকেন। তিনি সিনেমায় কাজ করার জন্য যতো না সাজেন তার থেকে বেশি সাজেন তার স্বামীকে খুশি করার জন্য। তিনি বলেন, বিয়ের পর এটা জরুরি হয়ে দাঁড়ায় যে স্ত্রীকে যেনো সুন্দর লাগে তার স্বামীর চোখে।
তিনি আরো বলেন, যে আগে তিনি স্ত্রী, তারপর তিনি অভিনেত্রী। তার মতে, একজন স্বামী রাতে বাড়ি ফিরে কি দেখতে চান? একটা হাসিখুশি মুখ, আর বাড়ির সুন্দর বাতাবরণ। সেটাই যদি না থাকে তাহলে সংসার কখনো সুখের হতে পারে না।
রোজ স্বামী যদি বাড়ি ফিরে দেখে বাড়ির পরিবেশ ভালো না, বা তার স্ত্রীকে খুব অগোছালো লাগছে তাহলে তার সারাদিনের ক্লান্তি দূর হবে কি করে। তাই সংসার সুখের রাখতে স্ত্রীর নিজেকে যেমন ঠিক থাকতে হয় তেমন বাড়ির পরিবেশও ভালো রাখতে হয়।
তাই প্রতিদিন রাতে আদিত্যের বাড়ি ফেরার আগে তিনি মেকআপ করেন। যাতে তাকে তার স্বামীর চোখে সুন্দরী লাগে। মেকআপের সাথে সাথে তিনি সুন্দর পোশাকও পরেন। শুধু তাই নয়, রোজ রাতে রানীকে নিজের ঘর পরিষ্কার ও সাজাতে হয়।

No comments