করোনায় মৃত্যু দুই লাখ ২৮ হাজার ছাড়িয়েছে
প্রাণঘাতী করোনা ভাইরাসে কয়েকদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও মঙ্গল ও
বুধবার সেই সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার একদিনে নতুন করে মৃত্যু
হয়েছে ৬৫৯৩ জনের।
একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ২১৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২০ হাজার ১৪৮ জন। অপরদিকে ১০ লাখ ৩০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ২৭৫ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৮২ জনের।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

No comments